যাত্রী সেজে ছিনতাই কিশোর গ্যাং, গণধোলাই দিলো জনতা
মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৭ , ০১:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারায় ৩কিশোর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে উপজেলার বারখাইন বাদামতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরের শামসুল আলমের ছেলে আব্দুল মোনাফ জনি (২৪), শিকলবাহার সোলাইমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩০) ও বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ মোরশেদকে (১৮)।
আনোয়ারা থানার সহকারী পুলিশ পরির্দশক আবুল ফারেজ জুয়েল জানান, সাতকানিয়ার মসলা ব্যবসায়ী আবদুর রহিম শশুরবাড়ী দোহাজারীতে গিয়ে ছিলেন মসলার বাজার আনতে। রাতে ফেরার পথে উপজেলার সদর গোল্ডেন পার্ক থেকে গাড়িতে উঠেন চন্দনাইশ সাত ঘাটিয়া পুকুর পাড় যাওযার উদ্যোশে। সিএনজি অটোরিক্সাতে ছিলো ৪ জন কিশোর। চন্দনাইশ উপজেলার মৌলভীবাজার আসলে গাড়ি আনোয়ারার দিকে গাড়ির ফিরিয়ে গলায় চুরি ধরে ও মুখে আঘাত ও মারধর করে টাকা পয়সা নিয়ে গাড়ি থেকে ফেলে সৈয়দকুচাইয়ার মোড়ের পূর্ব পাশে ফেলে দেন তাকে।
তিনি আরও বলেন, এসময় আহত অবস্থায় সিএনজির পেছনে দৌঁড়াতে থাকেন আর চিৎকার করতে থাকেন ব্যবসায়ী রহিম, এগিয়ে আসেন স্থানীয়রা। পৌছু নিতে থাকেন আর আনোয়ারা উপজেলার বারখাইন বাদামতল এলাকায় আসলে আটক করে স্থানীয়রা দেয় তাদের গণধোলাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, থানা পুলিশ আহত অবস্থায় ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনলে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, যাত্রী সেজে এ কিশোর গ্যাং ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। স্থানীয়া আটকে গণধোলাই দিয়েছে তাদের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া জন্য নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা করছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.