রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব বাবলু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৪:১৬ পিএম

রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব বাবলু ছবি: সিটিজেন নিউজ

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাঙ্গাকে সরিয়ে বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ আজ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।