নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৪:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য আটটি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপ-সচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিকেল ও একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য চারটি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও একটি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠন করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।
এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের কোরবানির পশুর হাটের জন্য ১ হাজার ২১৩টি ভেটেরিনারি মেডিকেল এবং তা তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.