হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৬ , ০২:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে ৩২ টি নকল স্বর্ণের বারসহ ৫জনকে আটক করেছে র্যাব। রবিবার (২৬ জুলাই) উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- মো. জসিম উদ্দিন (৪২),মো. ওসমান ওরফে রুবেল, মো. সোলাইমান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও মো, আবু জাহেদ (৩৬)।
র্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বার তৈরি করে নিরীহ জনগণকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ ৫জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশলে গল্প ফেঁদে সাধারণ মানুষকে প্রতারিত করে সর্বস্ব কেড়ে নেয়। কৌশলের অংশ হিসেবে তারা রিকশা, ভ্যান বা অটো চালিয়ে যাত্রী পরিবহন করে৷ বাহনে আগে থেকেই প্রতারক চক্রের ২/১ জন সদস্য বসা থাকে৷ বাহনে সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পরে চালক হঠাৎ করে তাদের বলে, "ভাই/আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন/ আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি। দেখেন তো কী লেখা আছে?" যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে মনে করে পিতলের তৈরি বারটি আসল সোনার বার। তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন। একইভাবে তারা নিজেরাই বারটি রাস্তায় ফেলে নিজেরা কুড়িয়ে নিয়ে পেয়েছি বলে চিৎকার দিয়ে সাধারণ পথচারীদের প্রতারিত করে। এছাড়াও তারা সাধারণ যাত্রী/পথচারীদের চেতনানাশক মলম ব্যবহার করে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়।
মাহমুদুল হাসান বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ৩২ টি নকল স্বর্ণের বার, ৯ টি শিরিজ কাগজ, ৩ টি টেষ্টার, ১০ টি স্ক্রু ড্রাইভার, ১ টি তাতাল, ১ টি রেত, ১ টি নোজ প্লায়ার্স, ১ টি প্লায়ার্স, ১ টি অটো রেঞ্জ, ১ টি হেক্স ফ্রেম, ২ টি হেক্স ব্লেড, ১ টি গহনার বক্স, ১ টি হিট সীল, ৬ টি নাট, ৫ টি বফ সাবান টুকরা এবং ১ টি রেঞ্জ ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.