বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৫ , ০২:৫৭ পিএম

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শের আলী নামে একজন নিহত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ভোরে সরল ইউনিয়নে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, নিহত শের আলী একজন ডাকাত, তার বিরুদ্ধে ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে  র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে বলেন, বাঁশখালীর সরল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

এসময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।