নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৫ , ০২:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৫ জুলাই) মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে শারমিনকে নেয়া হয় আদালতে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তিনদিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। এদিকে, আদালত প্রাঙ্গনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। এসময় চিৎকার করে শারমিন বলেন, 'আমি বলির পাঠা'।
এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাতে শারমিনকে রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.