রাউজানে অস্ত্রসহ ২জন আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৪ , ০৯:১৩ পিএম

রাউজানে অস্ত্রসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের রাউজান থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২জনকে আটক করে। শুক্রবার  (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার গহিরা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো- মো. সুফিয়ান (২৬) ও রিদোয়ান আবেদীন (৩০)।

র‌্যাবের দাবি, আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের গহিরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুইজনকে  সুফিয়ান ও রিদোয়ান নামে ২জনকে আটক করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে একটি  বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড এমোনেশন (ওয়ান শুটার গান) উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।