নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৩ , ০৮:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রী থেকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিএস১০৮ এর যাত্রী শহীদুল ইসলামের লাগেজ তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়
আটক শহীদুল কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার জামান জানান, স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর সঙ্গে বহন করা ব্যাগটিতে সন্দেহজনক কিছু থাকার বিষয়ে নিশ্চিত হন বিমানবন্দরের কর্মকর্তারা। পরে ব্যাগ তল্লাশি করে ৯টি পুটলিতে থাকা ১৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.