নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৩ , ০৩:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার আসামি সাহেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। রিজেন্টের জালিয়াতি অভিযোগ তদন্ত করছিল ডিবি। সাহেদ ১০ দিনের রিমান্ডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে ছিলেন। ডিবিতে রিমান্ডের ছয় দিন শেষে বাকি চার দিন সাহেদ র্যাবের হেফাজতে থাকবেন।
র্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেদের জালিয়াতির মামলার তদন্তভার এই সংস্থার (র্যাব) কাছে হস্তান্তরের অনুমোদন দেয়।
করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া প্রতিবেদন দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র্যাব। ৭ জুলাই র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার এক নম্বর আসামি করা হয় সাহেদকে। ১৩ জুলাই র্যাব মামলার তদন্তের দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে।
১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার দেখায় র্যাব। ১৬ জুলাই সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত।
সাহেদ গ্রেফতারের পর ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা হয়েছে। মামলাগুলোর বেশির ভাগই প্রতারণার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.