নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২২ , ০৭:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফটোসাংবাদিক এস এম গোর্কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার এবং আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (২২ জুলাই) তাদের এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আলোকচিত্রী এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তাদের নিয়োগ কার্যকর থাকবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.