শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২২ , ০৬:০২ পিএম

শেখ হাসিনাকে ইমরান খানের ফোন ছবি: সিটিজেন নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান।এ সময় কুশলাদি বিনিময় করার পর দুই নেতা প্রায় ১৫ মিনিট আলাপ করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এক সংবাদ বিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।এতে বলা হয়, বুধবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন।এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীর মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন সাবেক এই ক্রিকেট কিংবদন্তি।

জবাবে করোনা সংক্রমণ মোকাবেলা ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন।