নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২২ , ০৪:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১১হাজার ৫৫৫ ইয়াবাসহ মো. আপন (৩৪)নামে একজনকে আটক করে। বুধবার (২২ জুলাই) ভোরে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আটক আপন লক্ষীপুরের রামগতি থানাধীন চরলক্ষী গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
র্যাবের দাবি, আপন একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে কাভার্ডভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১১হাজার ৫৫৫ ইয়াবাসহ মো. আপনকে আটক ও মাদক বহণে নিয়োজিত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো- ট- ১১-৮৮৭৩) জব্দ করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.