কর্নেলহাটে করোনার ‘প্রতিষেধক’বিক্রি; হোমিওপ্যাথিক চিকিৎসক আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২২ , ০৪:৩০ পিএম

কর্নেলহাটে করোনার ‘প্রতিষেধক’বিক্রি;  হোমিওপ্যাথিক চিকিৎসক আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে বিশ্বজিৎ আচার্য নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করে। বুধবার (২২ জুলাই) করোনা প্রতিষেধক বিক্রির নামে প্রতারণার অভিযোগে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

আটক বিশ্বজিৎ আচার্য আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার ভাস্কর আচার্যের ছেলে। তিনি কর্নেলহাট এলাকায় একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় পরিচালনা করেন।  

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, করোনা প্রতিষেধক বিক্রির নামে প্রতারণার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।