কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২২ , ১০:১৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রশিদউল্লাহ (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রশিদউল্লাহ মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া সফিক উল্লাহ ছেলে।
র্যাবের দাবি, রশিদউল্লাহ পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সক্রিয় সদস্য।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারে র্যাব-১৫-এর অধীন টেকনাফ সিপিসি-১ অপারেশন কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল চন্দ্র কর্মকার জানান, র্যাব-১৫ (সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন, হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারি জাহাজঘাট ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে। তথ্য অনুযায়ী র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে ডাকাত দলের গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র্যাব সদস্যরা গুলিবিদ্ধ পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.