নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২১ , ১২:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ২১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার অভিযানে কাজ করছে।
জানা গেছে, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৪ জন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার কর্মীরা জানায়, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.