নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২১ , ১২:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভারতের সাথে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি স্বাক্ষরের প্রায় দুই বছর পর প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় একটি জাহাজ। আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায় এমভি সেঁজুতি নামের জাহাজটি।
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, বন্দরের নিজস্ব পাইলট টাগ বোটের সহায়তায় জাহাজটি বন্দরের মূল জেটিতে (বার্থ) আনার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৯ জুলাই, রবিবার পশ্চিমবঙ্গের হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে ২২১টি কন্টেইনার নিয়ে রওয়ানা হয় জাহাজটি। এর মধ্যে ২১৭টি কন্টেইনারই অবশ্য বাংলাদেশি ব্যবসায়ীদের। বাকি ৪টি কন্টেইনার যাবে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.