বাকলিয়ায় চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২১ , ১২:১৩ পিএম

বাকলিয়ায় চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকায় নীলম ধর অর্পা (২৬) নামে এক চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর দেওয়ানবাজার এলাকায় জালাল কলোনি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত নীলম ধর অর্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাশ করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে জানান,গলায় ওড়না প্যাচানোসহ অর্পাকে পরিবার চমেকে নিয়ে আসেন। তার গলায় দাগ রয়েছে।প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।