তোফায়েল আহমেদ
আপডেট: ২০২০-০৭-২০ , ০৫:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় মো. বেলাল ওরফে সুজন (২৬) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় মো. জাসেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সুজন একই এলাকার ইউসুফ মিস্ত্রির ছেলে। তিনি পিতার সাথে নিমার্ণ কাজের ঠিকাদারী করতেন।
পুলিশ জানায়, নিহত সুজন ও তার বাবা ইউসুফ মিস্ত্রি গ্রামে বিভিন্ন পাকা বাড়ি নির্মাণের ঠিকাদারীর কাজ করেন। তাদের সাথে সহকারি হিসেবে কাজ করতেন একই এলাকার শামসুর রহমানের ছেলে মো. জাসেদ। সোমবার সকালে কাজে না গিয়ে চায়ের দোকানে জাসেদকে অহেতুক আড্ডা দিতে দেখে সুজন বকাঝকা করেন। এর জেরে তাদের মধ্যে তর্কাতর্কি হলে জাসেদকে থাপ্পড় দেন সুজন। কিছুক্ষণ পর জাসেদ পেরেকযুক্ত একটি গাছের বাটাম দিয়ে চায়ের দোকানে বসা সুজনকে পেছন থেকে সজোড়ে ঘাড় ও মাথায় আঘাত করলে লুঠিয়ে পড়ে সে। এরপর সুজনের শরীরে আরও কয়েকটি আঘাত করে পালিয়ে যায় জাসেদ। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনীয়া থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি বলেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে খুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই জাসেদকে ধরতে পুলিশের টিম মাঠে নামে। বিকেল তিনটার দিকে গ্রামবাসীর সহায়তায় জাসেদকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.