নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২০ , ০৫:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ২জনকে আটক করে। আজ সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খরনদ্বীপ কেরানী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ১টি বিদেশী বন্দুক, ২ রাউন্ড কার্জূজ, ১টি বড় রামদা, ২ টি ছোরা উদ্ধার করা হয়।
আটকরা হলেন আব্দুল হালিম প্রকাশ লালা (২৮)ও কামরুদ্দিন সবুজ (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বোয়ালখালী থানাধীন খরনদ্বীপ এলাকার কেরানী বাজার খীলফরফরিতলা ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উত্তরে গাছ বাগানের ভিতর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ২জনকে আটক করে।
এ বিষয়ে বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ধৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি পৃথক ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.