নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২০ , ০৪:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ঈদযাত্রায় অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
যেসব পরিবহন মালিক ও সমিতি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে, জনস্বার্থের ও যাত্রীস্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
কোরবানির ইদ উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত এ সভায় ইদকে কেন্দ্র করে সংক্রমণ ছাড়ানোর ঝুঁকি এড়াতে জণগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.