নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২০ , ০৪:৪৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বন্যা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সভার সভাপতিত্ব করেন। এছাড়াও রিলিফ ও উদ্ধার তৎপরতা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকের বৈঠকে বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে যেন আমরা প্রস্তুত থাকি। প্রধানমন্ত্রী এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। মানুষের যাতে কোন ক্ষতি না হয়। রিলিফের কোনও ঘাটতি যেন না হয়। আর মানুষ যারা চরে থাকেন তারা এ সময় বাধের দিকে বা শেল্টার সেন্টারে চলে আসেন। সুতরাং সেখানে যাতে তাদের জীবন জীবিকা, খাওয়া দাওয়ায় অসুবিধা না হয়। টয়লেট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার পিউরিফাই, মেডিসিন, স্বাস্থ্যসেবা যেন এভেইলেবল থাকে। এছাড়াও দায়িত্বে থাকা সবাই হেডকোয়ার্টারে থাকবে এবং ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছেন তারা যেন নিজ নিজ এলাকায় অবস্থান করেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.