চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২০ , ০৩:৫৩ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন।

আজ সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃত ৫০ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৫ জন নারী।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছর ০১ জন, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন এবং ৯০-১০০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে।