সাহাবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালকসহ ২জন আটক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৯ , ০৫:৫২ পিএম

সাহাবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালকসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

করোনা টেস্টে অনিয়ম অভিযোগে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেডিকেলের সহকারী পরিচালকসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।রবিবার (১৯ জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের একটি অভিযানিক দল। এ সময় অনুমোদনহীন কিট জব্দ করা হয়েছে।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এদিকে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, করোনার র‌্যপিড কিট টেস্ট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।