খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৯ , ০৪:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মাশরাফির পর এবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবারেও করোনাভাইরাস হানা দিয়েছে। এবার আক্রান্ত হয়েছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা। সাকিবের বাবার করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরা জেলা সিভিল সার্জন অফিস।
অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মাগুরায় আটজন করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সাকিবের বাবাও রয়েছেন। এখন তিনি আইসোলেশনে রয়েছেন। সাকিবের বাবা হোম কোয়ারেন্টাইনে আছেন। শক্তিশালী কোন উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
গতকাল জ্বর অনুভব করায় সতর্কতা হিসেবে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন তিনি। এর আগে করোনা মোকাবিলায় নিজ জেলা মাগুরা বেশ সক্রিয় ছিলেন মাশরুর রেজা, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও নিজ উদ্যোগে করোনার এই কঠিন সময়ে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সাকিব তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। ওখানেই তার দ্বিতীয় সন্তান ইরাম হাসানের জন্ম হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.