নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৯ , ০৪:০৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অনেকের মনে প্রশ্ন সাহেদের মতো সমস্ত ভুয়া লোক কীভাবে সরকারের সঙ্গে কাজ করে কিংবা সরকার কীভাবে এদের স্বীকৃতি দেয়। সেটা আমরা তলিয়ে দেখছি। যদিও অনেকের মনেই সন্দেহ আছে, সেগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি।
আজ রবিবার (১৯জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অডিটোরিয়ামে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের সঙ্গে কারা কারা জড়িত ছিল, কার সহযোগিতায় এই জায়গাটিতে তিনি (সাহেদ) আসছে সবকিছুই আমরা তদন্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সব করেছেন।
সাংবাদিকদের বেতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি যখন মফস্বলে যাই তখন সাংবাদিকদের যে দুরবস্থাটা দেখি, সেই অভিজ্ঞতাও আমার আছে। একটা আইডি কার্ড সাংবাদিক ভাইদেরকে দিয়ে বলে দেয় বেতন আজীবনই বাকি।
তিনি আরও বলেন, করোনার শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান। অনুরূপভাবে সেটিও দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.