নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৯ , ০২:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬১৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। পরেরদিন ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। এরপর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.