নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০৭:২৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।তাকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। শনিবার (১৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন-২০১৮ অনুযায়ী আগামী ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত, তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.