নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০৫:২২ পিএম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রবিবার গ্রামের বাড়ি মিঠামইনের কামালপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ভেন্টিলেশনে থাকা অবস্থায় আবদুল হাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, তার করোনা পজিটিভ ছিল। রাত সোয়া ১টায় তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.