বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার; আটক এক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০৪:৫৪ পিএম

বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার; আটক এক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বোয়ালখালীতে মোশারফ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলার ফুলতল এলাকায় একটি ভ্যান থেকে লাশটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। এঘটনায় একজনকে আটক করা হয়।

নিহত মোশারফ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঘোনাপাড়া এলাকার ২নং ওয়ার্ডের মো.বশির আলমের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলা সদরের তুলাতল এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো। সে দোকান মালিকের ভাড়া বাসায় থাকতো বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে আরকান সড়কের আপেল আহমদ টেক একটি ভ্যানগাড়ীতে দূর্বৃত্তরা লাশ নিয়ে আসলেও লোকজন দেখে গাড়ীসহ লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে।

বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হচ্ছে। লাশে পচন ধরে গেছে।

তিনি আরও  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরমধ্যে একজনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দেখানো হয়েছে।