নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০২:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনী সোনাগাজীতে বজ্রাঘাতে ২ কিশোর মৃত্যু ঘটেছে। শনিবার ( ১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে পাইকপাড়া গ্রামের আলী মাঝি বাড়ির বাগানে খেলা করছিলো কয়েক কিশোর। একপর্যায়ে আকস্মিক বজ্রাঘাতে শাকিব আহম্মদ (১২), ইমরান হোসেন (১১) ও নাহিদ (১৩) নামে ৩ কিশোর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কিশোর শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপর কিশোর নাহিদকে অশংকাজনক অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শাকিব স্থানীয় ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি, ইমরান একই স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত শাকিব একই এলাকার জয়নাল আবেদিন এর ছেলে ও ইমরান হোসেন প্রতিবেশী গোফরান মিঞার ছেলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.