টাইগারপাসে বাসের পোশাক শ্রমিকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০১:২৬ পিএম

টাইগারপাসে বাসের পোশাক  শ্রমিকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় আল আমিন (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুরের নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে বলেন, পোশাক কারখানায় যাওয়ার পথে টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।