বি’বাড়িয়ায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২জন গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ১১:২৩ এএম

বি’বাড়িয়ায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২জন গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় আজ শনিবার (১৮জুলাই) দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চাঁনপুর গ্রামের আবুল হোসেন ও ইসমাইল। মামলার প্রধান আসামি মামুনসহ তিনজন পলাতক।

পলাতক আসামিদের গ্রেফতার পুলিশের অভিযান চলছে বলে জানান সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

গতকাল শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চাঁনপুর ব্রিজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন নিহত হন। এতে আহত হন এএসআই মনির শংকর।