নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৮ , ১০:৩৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
লালমনিরহাটে নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সানিয়াজান নদীর তীরে কয়কটি কুকুর চিৎকার করে। ওই সময় স্থানীয়রা এগিয়ে দেখতে পায় বালুতে চাপা রয়েছে একটি মরদেহ। পরে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে একরামুল হকের (৩০) মরদেহটি উদ্ধার করা হয়।
অপর দিকে, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছা ইউনিয়নে তিস্তা নদী থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক নারী ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে সদর উপজেলায় তিস্তা নদী থেকে, বিকালে পাটগ্রামে ধরলা নদী থেকে ও সন্ধ্যায় হাতীবান্ধার সানিয়াজান নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ৩টি মরদেহের মধ্যে একজনের মরদেহের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.