নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৭ , ০৪:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হাজার হাজার মানুষের করোনার পরীক্ষা করে ভুয়া প্রতিবেদন দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে গ্রেফতার ডা. সাবরিনা চৌধুরীকে আরও ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। এছাড়া তেজগাঁও থানার প্রতারণা মামলায় আবারও তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে ডিবি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত জামিন আবেদন খারিজ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সরকারি ডাক্তার হওয়ার পরও জোবেদা খাতুন হেলথকেয়ার (জেকেজি) প্রকল্পে নিয়ম না মেনে চেয়ারম্যান থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ প্রতিষ্ঠান থেকেই তিনি করোনার ভুয়া সনদ দিয়েছেন বলে অভিযোগ পুলিশের।
এর আগে গত ১৪ জুলাই ডা. সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.