কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-১৭ , ০২:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকবাজার এলাকায় মাদক কারবারি ধরতে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকার আমিনুল হকের ছেলে আমানুল ইসলাম (৩৪) এবং আবদুল হক (২৬)। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে
পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে ওই এলাকায় ইয়াবা বেচা-বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।গোলাগুলিতে পুলিশের এএসআই মাজহারুল, কনস্টেবল দীন ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়। পরে সশস্ত্র মাদক কারবারিরা কৌশলে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
একই সাথে আহত অবস্থায় আমানুল ইসলাম ও আব্দুল হককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.