নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৭ , ০৯:৩০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের সদরঘাটে একটি আবাসিক ভবনের পানির ট্যাংক থেকে আবদুস সাত্তার (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দারোগাহাট রোডের বার্মা মসজিদ সংলগ্ন হাজী মুছার দ্বিতল বিশিষ্ট ভবনের নিচতলার পানির ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবদুস সাত্তার আনোয়ারা উপজেলার জুইদন্দী ইউনিয়নের খুরুজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহীদুর রহমান জানান, পাইপ ফিটিং মিস্ত্রি আবদুস সাত্তার ট্যাংকে কাজ করতে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.