নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৭ , ০৯:১২ এএম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই মো. আবদুল হাই
করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই মো. আবদুল হাই মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আবদুল হাইয়ের শরীরে করোনার সংক্রমণের উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর ৫ জুলাই তাকে ঢাকার সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার মিঠামইনে পারিবারিক কবরস্থানে আবদুল হাইকে দাফন করা হবে বলে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.