স্বাস্থ্য ডিজির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৬ , ০২:১৪ পিএম

স্বাস্থ্য ডিজির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয় ছবি: সিটিজেন নিউজ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) শোকজের ব্যাখায় সন্তুষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে আবারও চিঠি দেয়া হবে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৫ জুলাই) রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন।সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিন তিনি।