সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৬ , ১০:৩৯ এএম

সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছবি: সিটিজেন নিউজ

সাতক্ষীরার দেবহাটা থানায় ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন দেবহাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা। মামলা নম্বর ৫, তারিখ ১৫.০৭.২০।

ওসি বিপ্লব কুমার সাহা জানান, র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও অন্যজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে প্রতারক শাহেদের বিরুদ্ধে ৫৬টির মতো মামলার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ।