নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৬ , ০৯:২৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারা দেশে এক কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২০-এর উদ্বোধন করবেন।
এর আগে এক ভার্চুয়াল বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছিলেন, গণভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তেঁতুল ও ছাতিয়ান গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিটি জেলা ও উপজেলায় তিনটি চারা—একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা আনুষ্ঠানিকভাবে লাগানো হবে।
এছাড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম বজায় রেখে ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর চলতি বৃক্ষরোপণ মৌসুমে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে চারা রোপণ করা হবে।
জাতির পিতা এদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিববর্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.