নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৫ , ০১:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আজ বুধবার (১৫জুলাই)গ্রেফতার করা হয়েছে। সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব।
গত ৬জুলাই থেকে আজ ১৫জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের পালিয়ে নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছেন।কিন্তু শেষ রক্ষা হয়নি তার।
বুধবার (১৫ জুলাই) সকালে সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় র্যাব দফতরে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সাহেদ পালিয়ে কোথায় কোথায় ছিলেন তা জানায়।
সাহেদ জানায়, গত ৬ জুলাই যখন রিজেন্ট হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে তখন কক্সবাজারের মহেশখালিতে ছিলেন তিনি। স্থানীয় দালালদের সহযোগিতায় সেখানে একটি সাইক্লোন সেন্টারে ছিলেন। পরে সেখান থেকে চলে আসেন কুমিল্লার মীরা বাজারে। কুমিল্লা থাকাখালীন র্যাবের গ্রেফতার অভিযানের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু র্যাব গ্রেফতার করতে ব্যর্থ হয়। এরপর ১২ জুলাই ঢাকার গুলশানে আসেন সাহেদ। নিরাপদ মনে না করায় চলে যান সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। সেখানে গিয়ে দালালদের মাধ্যমে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করতে থাকেন। এরমধ্যেই গোয়েন্দা জালে আটকা পড়ে আজ ভোরে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.