নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৫ , ১০:৩০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী- চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়।
সিভাসু ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে একজনও করোনা পজেটিভ রোগী শনাক্ত হননি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন আরো ১৮ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে আরও ৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৫৮ জন।
তিনি আরও জানান, এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.