পাকিস্তানে সেনা গাড়িবহরে হামলা, নিহত ৮

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৫ , ০৯:২৮ এএম

পাকিস্তানে সেনা গাড়িবহরে হামলা, নিহত ৮ ছবি: সিটিজেন নিউজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ৮জন । আহত হয়েছেন আরও ৫ সেনা। আল জাজিরা 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনী এক এ তথ্য জানিয়েছে। কেএএ

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এতে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক দশক ধরেই বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই চলছে পাকিস্তান সেনাদের। 

বছরখানেকই ধরেই পাকিস্তানে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলার ঘটনা বেড়ে গেছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এ অঞ্চলের অধিবাসীদের মধ্যে নিখোঁজ হওয়া বা বিচারবহির্ভূত হত্যাকান্ডে অহরহই ঘটছে। এসব হামলার প্রধান টার্গেট মূলত পুলিশ-সেনাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর সদস্যরা।