নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৪ , ১০:৪১ এএম
ছবি: সিটিজেন নিউজ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে তিনি ইন্তেকাল করেন। এই উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পার্টি সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পার্টি কার্যালয়ে পতাকা উত্তোলন, এরশাদের কবর জিয়ারত, পুষ্প্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা।
আজ সকাল সাড়ে ১০টায় রংপুর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদেরসহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ মিলাদ মাহফিল ও মুনাজাতে অংশ নেবেন।
বিকাল সাড়ে ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যান-এর বনানী অফিসে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.