নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৪ , ০৯:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
ফরিদপুরের সদর উপজেলায় পানিতে ডুবে রাফি (৫) ও তারিক (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাফি ওই গ্রামের সাহিদ শেখের ছেলে ও তারিফ জহির মোল্লার ছেলে। তারিকের বাবা একজন ট্রাকচালক আর রাফির বাবা বেসরকারি সংস্থায় চাকুরী করেন বলে জানা গেছে।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে রাফি ও তারিক খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশের একটি ডোবায় তাদের মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে তাদের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তাদের মর্মান্তিক মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.