সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ০৮:০৮ পিএম

সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছবি: সিটিজেন নিউজ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এই আদেশ জারি করেছেন আদালত।

এর আগে নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র‌্যাব।

পরে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়। সাহেদসহ নয় জন পলাতক রয়েছেন।