নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ০৭:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, হাট না বসাটা অবাস্তব। তবে মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু-কেনাবেচা করার জন্য। কিন্তু এরপরেও যেসব হাট খুলতেই হবে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হবে।
সরকারের এ সিদ্ধান্তে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা টেকনিক্যাল কমিটির। ১১ জুলাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসানোর সুপারিশ করে করোনা মোকাবিলায় জাতীয় কারগরি পরামর্শক কমিটি। অন্যান্য স্থানে হাট বসানো হলেও শহরের মধ্যে হাট না বসানোর সুপারিশ করা হয় তাদের পক্ষ থেকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.