নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৩ , ০২:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন দেয়া হবে। আর কিছু বাতিল করা হবে।
অযোগ্যদের হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সেজন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.