নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ১০:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৪০ সেন্টিমিটার বেড়ে আজ সকালে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রথম দফায় বন্যার পানিতে বিভিন্ন শাখা নদী, খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে পরিপূর্ণ থাকায় দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার অন্তত ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দেড় লাখ মানুষ।
ইতোমধ্যে বিভিন্ন জেলায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে বন্যাদুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে ঠাঁই নিয়েছে। বানের পানিতে ভেসে গেছে রাস্তাঘাট ও মাছের হাজার হাজার খামার। অনেক জেলায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। ডুবে গেছে ফসলের বিস্তীর্ণ ক্ষেত ও বীজতলা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগের শিকার হচ্ছে দুর্গত এলাকার মানুষ। ১০ দিনের বন্যার দুর্ভোগ কমতে না কমতেই দ্বিতীয় দফায় বন্যার চরম দুর্ভোগে পরেছে দুর্গতরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.