নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৩ , ১০:১৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। সোমবার (১৩ জুলাই) ভোররাতে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
সিএমপি'র অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) মীর্জা সায়েম বিষয়টি নিশ্চিত করে সিটিজেন নিউজকে জানান,গত ২৩ জুন তার করোনাভাইরাস পজেটিভ হলে তাকে ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে দীর্ঘ সময় তিনি চিকিৎসাধীন থেকে আজ ১৩ জুলাই ভোর ৩টা ৪১ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এদিকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.